27 C
আবহাওয়া
৫:৫১ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » নবী করীম (সা.) এর রওজা মোবারক জিয়ারত রাষ্ট্রপতির

নবী করীম (সা.) এর রওজা মোবারক জিয়ারত রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ।

বিএনএ, ঢাকা: চলতি বছরের বড় হজের আনুষ্ঠানিকতা শেষে পবিত্র নগরী মদিনায় গিয়ে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) এর রওজা মোবারক জিয়ারত করলেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ।
স্থানীয় সময় শনিবার(১ জুলাই ২০২৩) বাদ এশা তিনি মদিনার প্রাণকেন্দ্র ‘মসজিদে নববী’তে সবুজ গম্বুজের নিচে শায়িত মহানবী (সা.) এর রওজা শরীফ জিয়ারত করেন।

রাষ্ট্রপতি সেখানে কিছু সময় অবস্থান করেন এবং রিয়াদুল জান্নাতে দুই রাকাত নফল নামাজ আদায় করেন। বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি এবং সুখী-সমৃদ্ধ বাংলাদেশের জন্য বিশেষ দোয়া প্রার্থনা করা হয়।বাংলাদেশের রাষ্ট্রপতি সেখানে পৌঁছলে মসজিদে নববীর কিছু ঊর্ধ্বতন কর্মকর্তা তাঁকে স্বাগত জানান।

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন হজ পালনের জন্য দশ দিনের সফরে রাজকীয় অতিথি হিসেবে সৌদি আরবে যান গত ২৩ জুন।পবিত্র হজের আনুষ্ঠানিকতার শেষ দিনে শুক্রবার রাতে তিনি মদিনায় পৌঁছান।
সেখান থেকে রাষ্ট্রপতি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে (বিজি-৩৩৮) ৩ জুলাই ঢাকায় অবতরণ করার কথা রয়েছে।সূত্র : বাসস।

বিএনএনিউজ২৪,জিএন/ এইচ এইচ

Loading


শিরোনাম বিএনএ
বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা