29 C
আবহাওয়া
৪:৪৮ অপরাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৬
Bnanews24.com
Home » সুনামগঞ্জে নৌকা ডুবে প্রাণ গেল তিন ভাই-বোনের

সুনামগঞ্জে নৌকা ডুবে প্রাণ গেল তিন ভাই-বোনের

সুনামগঞ্জে নৌকা ডুবে প্রাণ গেল তিন ভাই-বোনের

বিএনএ, সুনামগঞ্জ: সুনামগঞ্জ সদর উপজেলার গোবিন্দপুর গ্রামে হাওড়ে নৌকা ডুবে তিন ভাই-বোনের মৃত্যু হয়েছে। রোববার (২ জুলাই) দুপুরে বাড়ির পাশে একটি হাওড়ে ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গোবিন্দপুর গ্রামের মাঝ বাড়ির সোহেল মিয়ার মেয়ে ফারজানা(১৩), মারজানা (৮) ও ছেলে রবিন (৪)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিজ বসতঘর থেকে ছোট্ট ডিঙ্গি নৌকা দিয়ে বাড়ির পাশে হাওড়ে মাছ ধরতে যায় তিন ভাই-বোন। এ সময় ঝড় শুরু হলে তাদের নৌকা ডুবে যায়। এতে নিখোঁজ হয় তিন ভাই-বোন। এ সময় স্থানীয়রা খোঁজাখুঁজি করে একজনের মরদেহ উদ্ধার করে। পরে সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল গিয়ে বাকি দুইজনের মরদেহ উদ্ধার করে।

তিন ভাই-বোনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বিএনএনিউজ/বিএম/ এইচ এইচ

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রাম বোর্ডের ফল জালিয়াতির মামলার তদন্তভার যাচ্ছে সিআইডিতে, ধরা পড়বে কি ‘সর্ষের ভূত’? রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস নিহত ছাগলনাইয়া ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা ও ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান সীমান্তের ওপার থেকে সাবেক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার শেখ হাসিনাকে যে বিমানে নিয়ে গিয়েছিল, সেই বিমানেই ফেরাতে হবে!! ছাগলনাইয়ায় আমেনা বেগমকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বড় ধরনের বিভ্রাট