29 C
আবহাওয়া
৯:০৪ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » মামা-ভাগ্নির ইয়াবা কারবার

মামা-ভাগ্নির ইয়াবা কারবার

মামা-ভাগ্নির ইয়াবা কারবার

বিএনএ,চট্টগ্রাম: টেকনাফ থেকে পাইকারি দরে ইয়াবা কিনে আনে মামা। আর তা খুচরা দরে বিক্রি করে ভাগ্নি। এমন দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১ জুলাই) গভীর রাতে চট্টগ্রামের মতিয়ারপুল এয়ার আলী মসজিদের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার (২ জুলাই) বিষয়টি জানিয়েছেন ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. এনায়েত হোসেন (৪৫) ও মরিয়ম বেগম (৩৫)। তারা সম্পর্কে মামা- ভাগ্নি।

ওসি মোহাম্মদ মহসীন বলেন, এনায়েত ও মরিয়ম মতিয়ারপুল এলাকার চিহ্নিত মাদক বিক্রেতা। তারা সম্পর্কে মামা-ভাগ্নি। মামা এনায়েত টেকনাফ থেকে পাইকারি দামে ইয়াবা কিনে আনে। চট্টগ্রামে সেসব ইয়াবা বিক্রি করে ভাগ্নি মরিয়ম।

তিনি বলেন, বৃহস্পতিবার গভীর রাতে মতিয়ারপুল এয়ার আলী মসজিদের সামনে পাকা রাস্তার উপর গেলেই এনায়েত ও মরিয়ম পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের উভয়ের কাছ থেকেই ৫০টি করে ইয়াবা উদ্ধার করা হয়। মামা এনায়েতের বিরুদ্ধে বাকলিয়া ও লক্ষীপুর থানায় দুইটি মামলা রয়েছে। ভাগ্নি মরিয়মের বিরুদ্ধে রয়েছে একটি মামলা।

বিএনএনিউজ /মনির

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী