30 C
আবহাওয়া
১০:৪২ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১২, ২০২৬
Bnanews24.com
Home » মডার্না ও সিনোফার্মের টিকা আসছে রাতে

মডার্না ও সিনোফার্মের টিকা আসছে রাতে

মডার্না ও সিনোফার্মের টিকা আসছে রাতে

বিএনএ,ডেস্ক : যুক্তরাষ্ট্র থেকে মডার্নার প্রথম ডোজের ১২ লাখ টিকা আসছে আজ রাতে। এছাড়া চীনের সিনোফার্মের ১১ লাখ ডোজও আজ আসবে।
বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মডার্নার ১২ লাখ ডোজ টিকা পৌঁছাবে। এ ছাড়া রাত সাড়ে ১২টার দিকে সিনোফার্মের ১১ লাখ ডোজ টিকাও পৌঁছাবে। অর্থাৎ আজ রাতেই দেশে আসছে মডার্না ও সিনোফার্মের ২৩ লাখ ডোজ টিকা।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘মডার্না ও সিনোফার্ম মিলে দেওয়া মোট ৪৫ লাখ ডোজ টিকা পাওয়ার পর ওই টিকাদান কর্মসূচি আমরা শুরু করে দিতে পারব।’

এই ভ্যাকসিন গ্রহণ করতে আগামীকাল রাত ১১টা ২০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থাকবেন বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
সমকালের বরিশাল অফিস থেকে সাবেক ব্যুরো প্রধানের মরদেহ উদ্ধার পাবনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ সারাদেশে বৃষ্টির আভাস ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত