23 C
আবহাওয়া
৭:০৯ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » ফারিয়ার ‘বিটিং দ্যা হিট’ সমালোচনায় মুখর পলি-ময়ূরী

ফারিয়ার ‘বিটিং দ্যা হিট’ সমালোচনায় মুখর পলি-ময়ূরী

ফারিয়ার ‘বিটিং দ্যা হিট’ সমলোচনায় মুখর পলি-ময়ূরী

বিএনএ, ডেস্ক: প্রায় সময় সাহসী রূপে ধরা দেন ঢাকাই সিনেমার অভিনেত্রী নুসরাত ফারিয়া। আইটেম গানে কিংবা খোলামেলা ফটোশুটের জন্য আলোচনায় আসেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের একটি খোলামেলা ছবি প্রকাশ করেছেন নুসরাত ফারিয়া। ছবিতে সমুদ্রে সৈকতে বিকিনি পরে থাকতে দেখা গেছে নায়িকাকে। ক্যাপশনে লিখেছেন, ‘বিটিং দ্যা হিট’। তবে ছবিটি কোথায় কখন তুলেছেন অভিনেত্রী সে নিয়ে কিছু বলেননি।

নুসরাত ফারিয়ার ওই ছবিটি কেন্দ্র করে নেটিজেনরা ব্যস্ত আলোচনা-সমালোচনায়। অনেকেই তার সাহসী লুকের প্রশংসা করেছেন আর অনেকেই নেতিবাচক মন্তব্য করেছেন। চিত্রনায়িকা পলি নুসরাত ফারিয়ার বিকিনি লুকের ছবি প্রকাশ করে ফেসবুকে লিখেছেন, ‘নুসরাত ফারিয়া, তোমাকে দেখতে সুপার লাগছে।’

পলির সেই পোস্টে চিত্রনায়িকা ময়ূরীকে মন্তব্য করতে দেখা গেছে। যেখানে ফারিয়ার খোলামেলা ছবির সমালোচনায় এই নায়িকা বলেছেন, ‘নুসরাত ফারিয়া করলে ‘লীলাখেলা’ আমরা করলে অশ্লীল।’ ময়ূরীর সেই মন্তব্যের জবাবে নায়িকা পলি বলেছেন, ‘এইবার বুঝলা দোস্ত, কেন পোস্ট করলাম।’ ঢাকাই সিনেমায় এক সময় অভিনয় করলেও বর্তমানে ময়ূরী ও পলিকে দেখা যায় না।

অন্যদিকে সমালোচনা নিয়ে না ভেবে নিজের কাজে ব্যস্ত আছেন নুসরাত ফারিয়া। নুসরাত ফারিয়াকে সর্বশেষ দেখা গেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায়।

বিএনএনিউজ/ নাবিদ/ বিএম/হাসনা

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী