26 C
আবহাওয়া
৭:৩২ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » মে মাসে রেমিট্যান্স কমল ১০.২৭ শতাংশ

মে মাসে রেমিট্যান্স কমল ১০.২৭ শতাংশ

রেমিট্যান্স

বিএনএ, ঢাকা : চলতি বছরের মে মাসে দেশে ১ দশমিক ৬৯ বিলিয়ন রেমিট্যান্স এসেছে। এটি আগের বছরের তুলনায় ১০ দশমিক ২৭ শতাংশ কম। বৃহস্পতিবার (১ জুন) বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

রেমিট্যান্স প্রবাহ কমে যাওয়ার এমন ধারা দেশের অর্থনৈতিক অস্থিতিশীলতা আরও গভীর করতে পারে।

বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা বলেন, ‘হুন্ডি, অবৈধ লেনদেন রেমিট্যান্স প্রবাহ কমে যাওয়ার জন্য দায়ী।’

বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, বৃহস্পতিবার দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৯ দশমিক ৯১ বিলিয়ন ডলার, যা আগের বছরের একই সময় ছিল ৪২ দশমিক ২০ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম ১১ মাসে রেমিট্যান্স প্রবাহ আগের বছরের তুলনায় ১ দশমিক ১৩ শতাংশ বেড়ে ১৯ দশমিক ১৯ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ