23 C
আবহাওয়া
৭:৪৩ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » বোয়ালখালীতে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

বোয়ালখালীতে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্ট

বিএনএ, বোয়ালখালী : চট্টগ্রামের বোয়ালখালীতে বিদ্যুৎস্পৃষ্টে দোস্ত মোহাম্মদ(৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ জুন) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।

দোস্ত মোহাম্মদ উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আবদুস সাত্তারের ছেলে এবং সাবেক ইউপি সদস্য।

স্থানীয় ইউপি সদস্য মো. হাসান চৌধুরী জানান, বিকেলে ঘরের চালার ওপর উঠে ছাউনি ঠিক করতে গিয়ে দোস্ত মোহাম্মদ বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

বিএনএনিউজ/বাবর মুনাফ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার