25 C
আবহাওয়া
৬:১৫ অপরাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » আবারো কমলো টাকার মান

আবারো কমলো টাকার মান

রেমিট্যান্সের ডলার ১০৮

বিএনএ ডেস্ক: ডলারের বিপরীতে টাকার মান আরও ৯০ পয়সা কমেছে। বৃহস্পতিবার (২ জুন) বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে। ফলে এখন প্রতি ডলারের বিনিময়মূল্য দাঁড়িয়েছে ৮৯ টাকা ৯০ পয়সা।

গত ২৯ মে (রোববার) ডলারের বিপরীতে টাকার মান এক ধাক্কাতেই ১ টাকা ১০ পয়সা কমিয়ে আন্তঃব্যাংক লেনদেনে ৮৯ টাকা করা হয়েছিল। তখন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মো. সিরাজুল ইসলাম জানান, প্রতি ডলারের বিনিময় মূল্য ৮৭ টাকা ৯০ পয়সা থেকে বাড়ানো হয়েছে। সোমবার থেকে আন্তঃব্যাংক লেনদেন ৮৯ টাকার হার কার্যকর হয়।

বাংলাদেশ ব্যাংক জানায়, চাহিদা সংকটে ঊর্ধ্বমুখী ডলারের দামের অস্থিরতা কমাতে বেশ কিছু দিন থেকেই টাকার মান অবমূল্যায়ন করা হচ্ছে। এ নিয়ে পঞ্চম দফায় ডলারের দাম বাড়ানো হল।

গত ৯ মে প্রথম দফায় ডরারের দর বাড়ানো হয়। সেদিন ডলারের বিনিময় মূল্য ২৫ পয়সা বাড়িয়ে ৮৬ টাকা ৭০ পয়সা নির্ধারণ করা হয়। এর আগে ৮৬ টাকা ৪৫ পয়সা ছিল বিনিময় হার।

২৩ মে ডলারের বিপরীতে টাকার দর ৪০ পয়সা বাড়িয়ে আন্তঃব্যাংক লেনদেনে নির্ধারণ করা হয় ৮৭ টাকা ৯০ পয়সা। রোববার পর্যন্ত কার্যকর ওই দর কার্যকর ছিল। এর পরc তা বাড়িয়ে ৮৯ টাকা করা হয়।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ
সংসদ ছাড়লেন ওসমান ফারুক! পট পরিবর্তনের ইঙ্গিত? শৈলপ্রপাত ঝর্ণায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর