27 C
আবহাওয়া
৪:২৬ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » ব্রাজিল ৫-দক্ষিণ কোরিয়া ১

ব্রাজিল ৫-দক্ষিণ কোরিয়া ১

Brazil thrashed South Korea in a pre-World Cup friendly

দক্ষিণ কোরিয়ার(south korea) বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে কাতার বিশ্বকাপের প্রস্তুতি শুরু করেছে ৫বারের বিশ্বকাপ জয়ী দল ব্রাজিল(brazil)। বৃহস্পতিবার (২ জুন) সিউলের বিশ্বকাপ স্টেডিয়ামে বাংলাদেশের স্থানীয় সময় বিকেল ৫টায় শুরু হয়েছে ম্যাচটি।

খেলার ৬মিনিটের মাথায় রিচার্লিসন(Richarlison) ব্রাজিলের পক্ষে প্রথম গোল দেন। কোরিয়ার ইউযেও(Uijo) ৩১মিনিটের মাথায় খেলায় সমতা আনেন (১-১)। ৪১মিনিটের মাথায় পেনাল্টি শটে নেইমার(Neymar) আরেকটি গোল করে ব্রাজিল দলকে একধাপ এগিয়ে দেন(২-১)।

খেলার প্রথমার্ধের ফলাফল :  ব্রাজিল ২-১ গোলে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে জয়ী।

দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও পেনাল্টি শট থেকে আরও একটি গোল করে নেইমার দলকে ৩-১গোলে এগিয়ে দেন।

ব্রাজিলের পক্ষে ৮৪মিনিটে ৪র্থ গোলটি করেন ফিলিপ্পি  কৌতিনহো।

খেলার শেষ মিনিটে ব্রাজিলের গ্যাব্রিয়েল যিসুস দলের পক্ষে ৫ম ও শেষ গোলটি করেন।

ব্রাজিল-কোরিয়া : ব্রাজিল ৫-১গোলে জয়ী। সূত্র:ইনসাইডস্পোর্টস ডট ইন

বিএনএনিউজ২৪, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ