18 C
আবহাওয়া
৭:৩২ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » নাশতার অর্থ ফেরত দেবেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী

নাশতার অর্থ ফেরত দেবেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী

নাশতার অর্থ ফেরত দেবেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী

বিএনএ বিশ্বডেস্ক : নাশতার সেই অর্থ ফেরত দেবেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিন। নিজ পরিবারের সকালের নাশতার জন্য প্রতি মাসে ৩৬৫ ডলার বিল নেয়া নিয়ে সমালোচনার মুখে পড়েছেন তিনি। তা নিয়ে তদন্তের ঘোষণা দিয়েছিল পুলিশ।

পুলিশ ঘোষণা দিয়েছিল, প্রধানমন্ত্রী সানা মারিন জনগণের করের টাকা থেকে অবৈধভাবে নিজের নাশতার জন্য ভর্তুকি নিচ্ছেন কি না, তা তদন্ত করা হবে। এরপর স্থানীয় একটি ট্যাবলয়েড এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। তাতে দাবি করা হয়, প্রধানমন্ত্রী সানা মারিন সরকারি বাসভবন কেসারান্টায় থাকলেও নিজ পরিবারের সকালের নাশতার জন্য প্রতি মাসে ৩৬৫ ডলার বিল নিচ্ছেন।

৩৫ বছর বয়সী সানা এক টুইট বার্তায়  লিখেছেন, ‘এই নাশতাসংক্রান্ত খরচের অর্থ (১৭ হাজার মার্কিন ডলার) আমি নিজে দেব।’ এ ছাড়া তিনি এ–ও বলেছেন, যে তদন্ত চলছে তা চলবে এবং এ–সংক্রান্ত কোনো নিয়মকানুন হালনাগাদ করার দরকার থাকলে তা–ও করা হবে।

নাশতার বিল বাবদ অর্থের তদন্তে বেশ বিরক্ত ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী। তিনি বলেন, ভবিষ্যতে এই অর্থ নেওয়ার কোনো আগ্রহ তাঁর নেই। এ ছাড়া এই তদন্ত সম্পর্কে জিজ্ঞাসা করা হলে প্রধানমন্ত্রী বলেন, ‘আমার পরিবারের খাবারের বিষয়টি নিয়ে যে তদন্ত হচ্ছে তার প্রতি দৃষ্টি রাখার চেয়ে অনেক গুরুত্বপূর্ণ কাজ আমার আছে।

বিএনএ/ ওজি 

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা