23 C
আবহাওয়া
১২:২০ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » মালয়েশিয়ার আকাশে চীনা যুদ্ধবিমান

মালয়েশিয়ার আকাশে চীনা যুদ্ধবিমান

মালয়েশিয়ার আকাশে চীনা যুদ্ধবিমান

বিএনএ, বিশ্বডেস্ক :  চীনের ১৬টি যুদ্ধবিমান মালয়েশিয়ার আকাশ সীমায় প্রবেশ করায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে দেশটি। অনুপ্রবেশের ব্যাখ্যা চেয়ে মালয়েশিয়ায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূতকে তলব করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

স্থানীয় সময় সোমবার (৩১ মে) চীনের পিপলস লিবারেশন আর্মির ১৬টি যুদ্ধবিমান মালয়েশিয়ার এক্সক্লুসিভ ইকোনমিক জোনে প্রবেশ করে। বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া মেলেনি অনুপ্রবেশকারী চীনা বিমানগুলো থেকে। মালয়েশিয়ার বর্নিও দ্বীপের সারাওয়াক প্রদেশের ৬০ নটিকেল মাইলের ভেতরে চলে এলে তাদের ধাওয়া করে দেশটির বিমান বাহিনী।

এ ঘটনাকে মালয়েশিয়ার সার্বভৌমত্ব ও ফ্লাইট নিরাপত্তার উপর মারাত্মক হুমকি আখ্যা দিয়েছে দেশটি।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা