27 C
আবহাওয়া
৬:০৭ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » ‘প্রেম প্রীতির বন্ধন’এ জড়ালেন মিশা-শাহনূর

‘প্রেম প্রীতির বন্ধন’এ জড়ালেন মিশা-শাহনূর

মিশা

বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় খলনায়ক মিশা সওদাগর। ইতোমধ্যে আট শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। বাংলা চলচ্চিত্রে খলনায়ক হিসেবে নিজেকে নিয়ে গেছেন এক অতুলনীয় উচ্চতায়। চলচ্চিত্রের পর্দায় অসংখ্য নায়িকার পথের কাটা হয়েছেন মিশা।

এবার তার বিপরীতে অভিনয় করছেন নব্বই দশকের চিত্রনায়িকা শাহনূর। ‘প্রেম প্রীতির বন্ধন’ সিনেমার মাধ‌্যমে জুটি বেঁধে পর্দায় হাজির হবেন তারা। সিনেমাটিতে এ জুটির একটি গানও রয়েছে বলে নির্মাতা সূত্রে জানা যায়।

গত ১৭ মে, দুপুরে বিএফডিসির ৯ নম্বর ফ্লোরে সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়। এরপরই শুরু হয় শুটিং। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন ‘ঢালিউড কুইন’ খ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাস। উপমা কথাচিত্রের ব্যানারে নির্মাণাধীন এই সিনেমার অধিকাংশ শুটিং শেষ হয়েছে। এটি পরিচালনা করছেন সোলায়মান আলী লেবু।

অপু বিশ্বাস অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘প্রিয় কমলা’। গত মাসে মুক্তি পায় এটি। অপু অভিনীত ‘ছায়াবৃক্ষ’ ও ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ সিনেমা দুটি মুক্তির অপেক্ষায় রয়েছে।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ