বিএনএ, বাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পানির নিচে ধান তলিয়ে যাওয়া দেখে জমির আইলে লুটিয়ে পড়ে আহাদ মিয়া (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার গোয়ালনগর ইউনিয়নের রামপুর গ্রামের হরমুজ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (২ মে) সকাল সাড়ে ৮টায় কৃষক আহাদ মিয়া শ্রমিক নিয়ে রামপুরে জমির পাকা ধান কাটতে যান। তিনি গিয়ে পাকা ধানের তলিয়ে যাওয়ার ঘটনা দেখে অচেতন হয়ে পড়েন জমির আইলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে শ্রমিক নিয়ে জমিতে ধান কাটতে গিয়ে সেখানেই তার মৃত্যু হয়। সকালে শ্রমিক নিয়ে ধান কাটতে গিয়ে নিজের জমির পাকা ধানের তলিয়ে যাওয়া দৃশ্য দেখে তিনি অচেতন হয়ে পড়েন। তিন সন্তানের জনক আহাদ মিয়া ঋণ করে ছয় বিঘা জমি আবাদ করেছিলেন।
স্থানীয় ইউপি সদস্য আহামেদ আলী বলেন, চোখের সামনে ছয় বিঘা জমির সব শেষ হয়ে যেতে দেখে সহ্য করতে পারেনি।
পরিবার সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে তার জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান সাকিল জানান, কৃষকের মৃত্যুর খবর শুনে ঘটনাস্থলে আমাদের এক উপসহকারী কৃষি কর্মকর্তাকে নিহতের বাড়িতে পাঠানো হয়েছে।
নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরিন বলেন, একজন কৃষকের মৃত্যুর খবর পেয়েছি। যা অত্যন্ত দুঃখজনক। কৃষি কর্মকর্তাকে সরেজমিন ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
বিএনএনিউজ/এইচ.এম।
![]()

