28 C
আবহাওয়া
৩:১৪ পূর্বাহ্ণ - অক্টোবর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » ইরানের জন্য ৬ স্থলপথ খুলে দিল পাকিস্তান

ইরানের জন্য ৬ স্থলপথ খুলে দিল পাকিস্তান


বিএনএ, বিশ্বডেস্ক: ইরানি বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের অবরোধের কারণে সমুদ্রপথে বাণিজ্য ব্যাহত হওয়ায় ইরানে পণ্য পরিবহনের জন্য ছয়টি স্থল ট্রানজিট রুট চালু করেছে পাকিস্তান। এর ফলে পাকিস্তানের ভূখণ্ড ব্যবহার করে ইরানে পণ্য পরিবহন বা ট্রানজিট সুবিধা কার্যকর হলো বলে জানিয়েছে আল জাজিরা।।

প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের বাণিজ্য মন্ত্রণালয় গত ২৫ এপ্রিল ‘ট্রানজিট অব গুডস থ্রু টেরিটরি অব পাকিস্তান অর্ডার ২০২৬’ জারি করে, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়। নতুন নির্দেশনা অনুযায়ী, তৃতীয় দেশের পণ্য পাকিস্তানের ভেতর দিয়ে সড়কপথে ইরানে পাঠানো যাবে।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র-ইরান চলমান সংঘাত নিরসনে পাকিস্তানের মধ্যস্থতা প্রচেষ্টার অংশ হিসেবেও এ পদক্ষেপ দেখা হচ্ছে। এ ছাড়া, যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত পাকিস্তান তেহরানকে এ সুবিধা দেওয়ায় ওয়াশিংটনের সঙ্গে ইসলামাবাদের সম্পর্কে নতুন টানাপোড়েন তৈরি হতে পারে বলেও মনে করছেন বিশ্লেষকরা।

পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী বলেন, এ উদ্যোগ আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণে সহায়ক হবে এবং পাকিস্তানকে গুরুত্বপূর্ণ ট্রানজিট করিডর হিসেবে প্রতিষ্ঠা করবে। তবে, নতুন এই ট্রানজিট সুবিধা ভারতীয় পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য নয়। ২০২৫ সালের মে মাসে ভারত-পাকিস্তান বিমানযুদ্ধের পর জারি করা নিষেধাজ্ঞা এখনো বহাল রয়েছে। ফলে ভারতের কোনো পণ্য পাকিস্তানের ভেতর দিয়ে পরিবহন করা যাবে না।

নির্ধারিত ছয়টি রুট পাকিস্তানের করাচি, পোর্ট কাসিম ও গোয়াদার বন্দরকে ইরানের গাবদ ও তাফতান সীমান্ত ক্রসিংয়ের সঙ্গে যুক্ত করেছে। এসব রুট বেলুচিস্তানের তুরবাত, পানজগুর, খুজদার, কোয়েটা ও দালবন্দিন হয়ে গেছে।

বিএনএ/শাম্মী

 

 

Loading


শিরোনাম বিএনএ
বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস, টিকিট বিক্রি শুরু রাজধানীর সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণে আহত ১ এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ মৃত্যু এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার না করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী চীনের সাথে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার নিন্দা ও আইনি ব্যবস্থার নির্দেশ সরকারের