24 C
আবহাওয়া
১২:৪১ অপরাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে সড়কে প্রাণ হারাল অটোরিকশা চালক

চট্টগ্রামে সড়কে প্রাণ হারাল অটোরিকশা চালক


বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামের  আকবরশাহ থানার কালুশাহ বাইপাস সংলগ্ন এলাকায় অটোরিকশা ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে রাজু দাশ (৪০) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন।রোববার (০১ মে) দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।রাজু দাশ  হালিশহর আনন্দবাজার মধ্যম জেলে পাড়া ৩৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা টুটুল দাশের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়,অটোরিকশা ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে রাজু দাশ গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় চমেক হাসপাতালে নেয়া হলে সেখানে তিনি মৃত্যুবরণ করেন।

পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান গণমাধ্যমকে জানান, আহত অবস্থায় ওই অটোরিকশার চালককে বিকাল ৩টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার