20 C
আবহাওয়া
৪:০৪ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার 

চট্টগ্রামে শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার 


বিএনএ,চট্টগ্রাম: চটগ্রাম নগরীর কোতোয়ালী থানার ফলমন্ডি এলাকা থেকে নাসরিন আক্তার সুখী (৭)এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে ১ নম্বর রোডের ট্রাফিক পুলিশ বক্সের বিপরীতে থাকা একটি ডাস্টবিন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত নাসরিন আক্তার সুখী আব্দুর রাজ্জাকের মেয়ে।  তবে তার ঠিকানা জানা যায়নি।

পুলিশ জানিয়েছে, স্থানীয়রা মরদেহটি বস্তাবন্দি অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। এরপর সিআরবি পুলিশ ফাঁড়ির সদস্যরা মরদেহটি উদ্ধার করেন।শিশুটিকে ধর্ষণের পর শ্বাসরোধ কিংবা বিষপ্রয়োগের মাধ্যমে খুন করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। তার যৌনাঙ্গে ও পায়ুপথে রক্তক্ষরণের চিহ্ন পাওয়া গেছে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম ওবায়েদুল হক গণমাধ্যমকে বলেন, ‘আমরা স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে ফলমন্ডি ১ নম্বর রোডের মাথার ডাস্টবিন থেকে একটি শিশুর মরদেহ বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করি এবং চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠাই। এখনো পরিবারের খোঁজ পাইনি। লাশ শনাক্তকরণের চেষ্টা করছি।’

বিএনএ নিউজ / রেহানা, ওজি

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা