20 C
আবহাওয়া
৪:০৫ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » সাইবার হামলার ঝুঁকিতে কোটি ওয়েবসাইট

সাইবার হামলার ঝুঁকিতে কোটি ওয়েবসাইট

বাংলাদেশ ব্যাংকসহ ২শ প্রতিষ্ঠানে সাইবার হামালা

বিএনএ, বিশ্বডেস্ক : ওয়ার্ডপ্রেসের প্লাগইনে ত্রুটি পাওয়ায় বিশ্বজুড়ে সাইবার হামলার আশঙ্কায় পড়েছে কোটি ওয়েবসাইট। কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (সিএমএস) ওয়ার্ডপ্রেসের ‘এলিমেন্ট প্রো’ প্লাগইনে ত্রুটির সন্ধান পাওয়া গেছে। এ ত্রুটি কাজে লাগিয়ে প্লাগইনটি দিয়ে তৈরি ওয়েবসাইটের নিয়ন্ত্রণ নেওয়ার পাশাপাশি প্রশাসকদের ই-মেইল ঠিকানাও বদলে ফেলা যায়।

ওয়েবসাইটের নিরাপত্তা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান নিনটেকনেটের গবেষক জেরোম ব্রুয়ানডেট প্লাগইনে থাকা ত্রুটি প্রথম শনাক্ত করেছেন।

তিনি জানান, এলিমেন্ট প্রো প্লাগইনের ‘ভি৩.১১.৬’ থেকে আগের সব সংস্করণে এ ত্রুটি পাওয়া গেছে। জনপ্রিয় এ প্লাগইন ১ কোটি ১০ লাখেরও বেশি ওয়েবসাইটে যুক্ত থাকায় বড় ধরনের সাইবার হামলার আশঙ্কা করা হচ্ছে।

প্লাগইনের এই ত্রুটি কাজে লাগিয়ে হ্যাকাররা চাইলেই যেকোনো ওয়েবসাইটের সেটিংস পরিবর্তনের পাশাপাশি ওয়েবসাইটের নিয়ন্ত্রণ নিজের করে নিতে পারেন। তাই নিরাপদ থাকতে দ্রুত প্লাগইনটির হালনাগাদ সংস্করণ (৩.১১.৭ থেকে ৩.১২.০) ব্যবহারের পরামর্শ দিয়েছেন সাইবার নিরাপত্তাবিশেষজ্ঞরা।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা