27 C
আবহাওয়া
১০:১০ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » স্বাস্থ্য সচিব করোনায় আক্রান্ত

স্বাস্থ্য সচিব করোনায় আক্রান্ত

স্বাস্থ্য সচিব করোনায় আক্রান্ত

বিএনএ, ঢাকা : স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।শুক্রবার (২ এপ্রিল) তাকে মহাখালীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার হাসপাতালের যুগ্ম পরিচালক ডা. গোলাম কিবরিয়া জানান, স্যার দুপুরের দিকে ভর্তি হয়েছেন। তার অবস্থা এখন ভালো।

গত বছর জুন মাসে মান্নান স্বাস্থ্য সচিবের দায়িত্ব নেওয়ার কিছুদিন পর তার স্ত্রী কামরুন নাহার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান।

গত বছরের ৪ জুন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সেবা বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পান মো. আব্দুল মান্নান। এর আগে বাংলাদেশে আশ্রয় নেওয়া ১০ লাখ রোহিঙ্গার সার্বিক কার্যক্রম তদারকি ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে গঠিত জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের ডেপুটি টিম লিডার হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।

বিএনএনিউজ/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ডিজিটাল সংসদের পথে বাংলাদেশ, চালু হচ্ছে ই-পার্লামেন্ট পুলিশ পরিচয়ে মোবাইল ফোন তল্লাশি : আটক ৩ দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর মাজারের খাদেমকে হত্যা: হাইকোর্টে ২ জনের মৃত্যুদণ্ড, ৫ জন খালাস ৪৩৪০ জনের বেশি হাজিকে ৫ কোটি টাকা ফেরত দিচ্ছে সরকার সাভারে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে ৩ জন নিহত ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০ কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ফেনী নদী অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মজনু'র অবস্থান কর্মসূচি পালন