28 C
আবহাওয়া
২:৫৩ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » ৮ মাসের কন্যা শিশুকে ফেলে উধাও সৌদি ফেরত মা !

৮ মাসের কন্যা শিশুকে ফেলে উধাও সৌদি ফেরত মা !

৮ মাসের কন্যা শিশুকে ফেলে উধাও সৌদি ফেরত মা !

বিএনএ ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮ মাস বয়সী কন্যা শিশুকে ফেলে পালিয়ে গেছেন মা। শুক্রবার (২ এপ্রিল) সকাল ৮টার দিকে বিমানবন্দরের অ্যারাইভাল টার্মিনালে এ ঘটনা ঘটে। ফেলে যাওয়া শিশুটিকে উদ্ধার করেছেন বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এক সদস্য।

সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন। তিনি জানান, বৃহস্পতিবার (১ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে বিমানবন্দরের অ্যারাইভাল (আগমন) টার্মিনালে সৌদি আরব থেকে এক নারী ঢাকায় আসেন। ফ্লাইট অবতরণের পর তিনি ৫ নম্বর লাগেজ বেল্টের সামনে শিশুটিকে নিয়ে অবস্থান করেন। বাড়ি ফেরার জন্য রাতে গাড়ি পাবেন না বলে তিনি সকাল পর্যন্ত সেখানেই অপেক্ষা করেন। সকাল ৮টার দিকে হঠাৎ শিশুটিকে রেখে লাগেজ নিয়ে তিনি পালিয়ে যান।

অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন বলেন, উদ্ধারের সময় শিশুটি অনেক কান্না করছিল। এপিবিএনের কয়েকজন নারী সদস্য তার কান্না থামানোর চেষ্টা করেন। পরে মেস থেকে তার জন্য দুধ আনা হয়। বর্তমানে শিশুটির কান্না থেমেছে।সিটিভির ফুটেজ দেখে বর্তমানে শিশুটির মায়ের খোঁজ করছে পুলিশ।

একই ফ্লাইটে ওই নারীর সঙ্গে আসা আরেক নারী যাত্রী জানান, শিশুটির মাকে জিজ্ঞেস করা হয়েছিল কোথা থেকে আসছেন? তিনি সৌদি আরব থেকে আসছেন বলে জানান। সেখানে কাজের জন্য যান ওই নারী। পরে দেশটিতে তার সঙ্গে এক ব্যক্তির বিয়ে হয়। তাদের ঘরেই এই সন্তানের জন্ম হয়েছে। তবে দেশে ফেরার আগেই তাদের ডিভোর্স হয়ে যায়। সন্তানকে নিয়ে তিনি কোথায় যাবেন তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ছিলেন। বিমানে কয়েকবার কান্নাকাটিও করেছেন।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি