25 C
আবহাওয়া
৪:২৯ অপরাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা করোনায় মৃত্যু

চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা করোনায় মৃত্যু

চট্টগ্রামের জেলা নির্বাচন কর্মকর্তা আতাউর রহমান খান

বিএনএ, চট্টগ্রাম : করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামের জেলা নির্বাচন কর্মকর্তা আতাউর রহমান খান মারা গেছেন। শুক্রবার (২ এপ্রিল) ভোর রাতের দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

চট্টগ্রামের অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

চট্টগ্রাম জেলা নির্বাচন কার্যালয় থেকে জানা গেছে, গত ২৩ মার্চ চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা আতাউর রহমান খান সর্দি জ্বরে আক্রান্ত হন। পরে চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়। সেখানে করোনা পরীক্ষায় তার করোনা পজিটিভ শনাক্ত হয়। দুই দিন পূর্বে তার শারিরীক অবস্থার অবনতি ঘটলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে শুক্রবার ভোররাতের দিকে তার মৃত্যু ঘটে।

তার মরদেহ কুমিল্লায় গ্রামের বাড়িতে নেওয়া হয়েছে। সেখানেই তাকে দাফন করা হবে।
বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ
‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়!