20 C
আবহাওয়া
৩:৪৫ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » বাংলাদেশ ব্যাংকসহ ২শ প্রতিষ্ঠানে সাইবার হামালা

বাংলাদেশ ব্যাংকসহ ২শ প্রতিষ্ঠানে সাইবার হামালা

বাংলাদেশ ব্যাংকসহ ২শ প্রতিষ্ঠানে সাইবার হামালা

বিএনএ ডেস্ক: আবারও  সাইবার হামলার শিকার হলো বাংলাদেশ। এবার কেন্দ্রীয় ব্যাংকসহ সরকারি-বেসরকারি দুইশ’র বেশি প্রতিষ্ঠানে হানা দিয়েছে প্রযুক্তি সন্ত্রাসীরা।

এ সাইবার হামলা চালিয়েছে হাফনিয়াম নামক হ্যাকার গ্রুপ । প্রতিষ্ঠানগুলো থেকে তথ্য হাতিয়ে নিয়েছে এ হ্যাকার গোষ্ঠী। নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম থেকে মনিটরিং করার সময় এই হামলার বিষয়টি শনাক্ত হয়।

বৃহস্পতিবার(১ এপ্রিল) প্রকাশিত এক প্রতিবেদনে এমন চাঞ্চল্যকর এই তথ্য দিয়েছে সরকারি প্রতিষ্ঠান বিডি সার্ট। প্রতিবেদনে বলা হয়, মাইক্রোসফট এক্সচেঞ্জ সার্ভারের মাধ্যমে স্পর্শকাতর এসব প্রতিষ্ঠানের ওয়েবসাইটে হামলা করেছে হাফনিয়াম হ্যাকারস গ্রুপ।

হংকং-ভিত্তিক ‘হাফনিয়াম’ একটি সাইবার গুপ্তচরবৃত্তির গোষ্ঠী, যা অনেক সময় বড় ধরনের হুমকি দেয়। বলা হয়, চীন সরকারের সঙ্গে এ গ্রুপ সম্পর্ক রয়েছে। এ গ্রুপটি হ্যাকিংয়ে খুবই দক্ষ ও খুবই বুদ্ধিসম্পন্ন।

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের পরিচালক ও বাংলাদেশ সরকারের ই-গভার্নমেন্ট কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম-এর প্রকল্প পরিচালক তারেক এম বরকতউল্লাহ জানান, ২শ’র বেশি প্রতিষ্ঠানের সার্ভারের মধ্যে হাফনিয়ামের অস্তিত্ব পাওয়া গেছে। ই-মেইলের মাধ্যমে এই হামলা পরিচালনা করা হয়।হামলার শিকার প্রতিষ্ঠানগুলোয় এটা কীভাবে রিকভার করতে হয়, সে বিষয়ে বিস্তারিত রিপোর্ট জমা দেয়া হয়েছে। যাতে সবাই ওই রিপোর্ট দেখে সার্ভারগুলোকে রিস্টোর করতে পারে এবং হ্যাকারের হামলা থেকে মুক্ত হতে পারে।

মাত্র এক মাস আগেই, বাংলাদেশ ব্যাংকসহ দেশের বেশ কয়েকটি আর্থিক ও সরকারি প্রতিষ্ঠানে সাইবার হামলার শঙ্কায় প্রতিষ্ঠানগুলোকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছিলে সরকারের কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম(সিআইআরটি)।ক্যাসাব্লাংকা নামে উত্তর কোরিয়ার একটি হ্যাকার গ্রুপ এ হামলা চালাতে পারে এমন সতর্কতায় অনলাইন ব্যাংকিং সেবা সীমিত করার পাশাপাশি প্রায় সব ব্যাংকই এটিএম সেবা রাতে বন্ধ রেখেছিল ।

কিন্তু মাস না পেরেতেই এবার সত্যিই হ্যাকারদের কবলে পড়েছে বাংলাদেশ। তবে ক্যাসাব্লাংকা নয় ২শ’ প্রতিষ্ঠানের প্রযুক্তিকেন্দ্রিক নিরাপত্তার জাল ছিন্ন করেছে হংকং-ভিত্তিক ‘হাফনিয়াম হ্যাকারস গ্রুপ।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা