20 C
আবহাওয়া
৫:৫৮ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » ভোটার দিবস আজ; প্রকাশ হবে হালনাগাদ তালিকা

ভোটার দিবস আজ; প্রকাশ হবে হালনাগাদ তালিকা

ভোটার দিবস আজ

বিএনএ: ‘ভোটার হব নিয়ম মেনে, ভোট দেব যোগ্যজনে’ এই প্রতিপাদ্য সামনে রেখে আজ জাতীয় ভোটার দিবস পালন করছে নির্বাচন কমিশন। সারা দেশে হালনাগাদ করা চূড়ান্ত ভোটার তালিকা আজ প্রকাশ করা হবে। এতে ৫৮ লাখ নতুন ভোটার যুক্ত হচ্ছেন, যারা আগামী সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন।

চলতি বছরের জানুয়ারিতে প্রকাশিত খসড়া ভোটার তালিকা অনুযায়ী নতুন ভোটার যুক্ত হয়েছেন ৭৯ লাখ ৮৩ হাজার ২৭৭ জন। বাতিল ভোটারের সংখ্যা ২২ লাখ ৯ হাজার ১২৯। সব মিলিয়ে ভোটার বেড়েছে ৫৭ লাখ ৭৪ হাজার ১৪৮ জন।

খসড়া অনুযায়ী ভোটার তালিকায় বড় পরিবর্তন আসবে কি না, জানতে চাইলে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, খসড়া থেকে খুব বেশি পরিবর্তন হবে না। সর্বোচ্চ ৫০০ থেকে ৭০০-এর কমবেশি হতে পারে।

নির্বাচনী পদক পাচ্ছেন যারা

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে সফলভাবে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করায় ‘জাতীয় নির্বাচনী পদক’ পাচ্ছেন মো. শাহেদুন্নবী চৌধুরী। এছাড়া ছাদবাগান করে পরিবেশবান্ধব কার্যালয় গড়তে অবদান রাখায় রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন। প্রান্তিক পর্যায়ের নারীদের ভোট প্রদানে উদ্বুদ্ধকরণে বগুড়ার কাহালু উপজেলা নির্বাচন কর্মকর্তা জিন্নাত আরা জলি পাচ্ছেন নির্বাচনী পদক।

বিএনএনিউজ/এ আর

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা