25 C
আবহাওয়া
১০:১৮ অপরাহ্ণ - নভেম্বর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপ চাপায় নিহত ৪

ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপ চাপায় নিহত ৪

সিলেটে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত

বিএনএ, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পিকআপ-সিএনজি অটোরিকশার সংঘর্ষে নারীসহ চারজন নিহত হয়েছেন। বুধবার (২ মার্চ) সকাল পৌনে ৭টায় ঢাক-সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার রামপুরায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বিজয়নগর উপজেলার ইব্রাহিমপুর গ্রামের দুদু মিয়া (৬২), মোর্শেদা বেগম (৫০), হোসনে আরা বেগম (৫০) ও দুদু মিয়া (৬২)। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকাল পৌনে ৭টায় ঢাকাগামী আরএফএল কোম্পানির একটি পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় মোর্শেদা বেগম ও দুদু মিয়া নামে দু’জন যাত্রীকে ব্রাহ্মণবাড়িযা জেনারেল হাসপাতালে নেয়া হলে সেখানে তারা মারা যান। পুলিশ ও স্থানীয় লোকজন হতাহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। পিকআপটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা