27 C
আবহাওয়া
৩:৫৯ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » শাহজাহানপুরে বাসা থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাহজাহানপুরে বাসা থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আত্মহত্যা

বিএনএ, ঢাকা: রাজধানীর উত্তর শাহজাহানপুরের একটি বাসা থেকে মাহমুদা সুলতানা (৪০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে তার মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়।

মাহমুদার স্বামী ঠিকাদারী ব্যবসায়ী আ. বাতেন জানান, দুইদিন বোন রুমানা সিকদারের বাসায় ছিলেন মাহমুদা। আজ দুপুরেই তিনি বাসায় ফেরেন। সব কিছু স্বাভাবিক ছিল। সন্ধ্যার পর তিনি রুমের দরজা বন্ধ করে দেন। ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হাকিম জানান, উত্তর শাহজাহানপুর ২৭২/এফ নম্বর বাসার ৭ম তলা থেকে মাহমুদার ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয়। ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ছিল মাহমুদা। প্রাথমিক তদন্তে জানা যায় তিনি আত্মহত্যা করছেন বলে ধারনা করা হচ্ছে। তবে ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যু সঠিক কারন জানা যাবে।

বিএনএ/আজিজুল, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা