23 C
আবহাওয়া
৩:১২ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » জার্মান দূতাবাসের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করেছে মরক্কো

জার্মান দূতাবাসের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করেছে মরক্কো

জার্মান দূতাবাসের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করেছে মরক্কো

বিএনএ, বিশ্বডেস্ক : রাবাতে অবস্থিত জার্মান দূতাবাসের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে মরক্কো। পশ্চিম সাহারা অঞ্চল নিয়ে জার্মানির অবস্থানের কারণে মরক্কো এই পদক্ষেপ নিয়েছে।

গত ডিসেম্বর মাসে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পশ্চিম সাহারার ওপর মরক্কোর সার্বভৌমত্বের স্বীকৃতি দেন কিন্তু ইউরোপের এ দেশটি মার্কিন সিদ্ধান্তের সঙ্গে সমালোচনা করে। জার্মানির এই অবস্থানের সঙ্গে মরক্কো গভীরভাবে দ্বিমত পোষণ করে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী নাসের বুরিতা। ইহুদবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণ করার কারণে ট্রাম্প মরক্কোর বিষয়ে এই সিদ্ধান্ত নেন।

ফরাসি বার্তা সংস্থা এএফপি-কে মরক্কোর পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, “জার্মানির সঙ্গে সম্পর্ক রক্ষা করতে চায় রাবাত কিন্তু বিভিন্ন ইস্যুতে যে টানাপড়েন রয়েছে সেসব বিষয়ে সতকর্তা প্রকাশের এটি হচ্ছে একটি রূপ। আমরা যেসব প্রশ্ন তুলেছি তার জবাব না পাওয়া পর্যন্ত আমরা জার্মান দূতাবাসের সঙ্গে কোনো রকম যোগাযোগ রাখব না।”

এদিকে, গণমাধ্যমের খবরে বলা হয়েছে, লিবিয়া ইস্যুতে যেসব দেশ জড়িত তাদের নিয়ে জার্মানি একটি সম্মেলন করতে চাইলেও সে আমন্ত্রণে সাড়া দিচ্ছে না মরক্কো। (পার্স টুডে)

বিএনএনিউজ/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে