28 C
আবহাওয়া
২:৫৩ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » চমেক হাসপাতালে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ

চমেক হাসপাতালে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ

চমেক হাসপাতালে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক)  আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার (২ মার্চ) দুপুর ৩ টায় চমেক ছাত্রাবাসে সাবেক সিটি মেয়র আ জ ম নাসির উদ্দীন এবং শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারীদের মধ্যে এ ঘটনা ঘটে।

এতে ছাত্রাবাসের ৬টি কক্ষ ভাঙচুর হয়েছে। এ সময় আহত হয়েছে কয়েকজন ছাত্রলীগ কর্মী। ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়ন রয়েছে। থমথমে পরিস্থিতির কারণে গণমাধ্যমকর্মীদের ছাত্রাবাসে প্রবেশ করতে দেয়নি পুলিশ।

চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রলীগের দপ্তর সম্পাদক অর্নিবাণ দে জানান, কলেজ ছাত্রাবাসের দ্বিতীয় ও তৃতীয় তলায় ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪ নম্বর কক্ষে শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেলের নাম ভাঙিয়ে ছাত্রলীগে অনুপ্রবেশকারীরা হামলা চালিয়েছে। শুধু তাই নয়, হামলার ঘটনায় পুলিশ নিরব ভূমিকা পালনসহ নানাভাবে হামলাকারীদের সমর্থন করেছে।

 

চট্টগ্রামের চকবাজার থানার ওসি-তদন্ত রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজের ছাত্রাবাসে আধিপত্য নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থলে পর্যাপ্ত পরিমাণ পুলিশ মোতায়েন করা রয়েছে। তবে, এই ঘটনায় কেউ হতাহত হয়নি।

বিএনএনিউজ/আমিন

Loading


শিরোনাম বিএনএ
গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু