26 C
আবহাওয়া
১:০৪ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » ‘কোনোভাবেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ হতে দেয়া যাবে না’

‘কোনোভাবেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ হতে দেয়া যাবে না’


বিএনএ, ঢাকা: কোনোভাবেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ হতে দেওয়া যাবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান। এজন্য প্রশাসনকে সততা ও নিষ্ঠা নিয়ে কাজ করতে হবে বলেও জানান তিনি।

মঙ্গলবার (২ জানুয়ারি) আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

আনিছুর রহমান বলেন, এবার নির্বাচন অবাধ, সুষ্ঠু গ্রহণযোগ্য করতে আমরা ব্যর্থ হলে রাষ্ট্রই ব্যর্থ হয়ে যাবে। দেশ সমগ্র বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। কোনোভাবেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ হতে দেওয়া যাবে না।

প্রশাসনে রদবদল নিয়ে আনিছুর রহমান বলেন, রদবদল হয়েছে অনেক, প্রয়োজন ছিল বলেই করা হয়েছে।

তিনি বলেন, কমিশনের একটাই নির্দেশনা-অবাধ, সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন।

আনিছুর বলেন, কিছু সমমনা দল নির্বাচন প্রতিহতের ঘোষণা দিচ্ছে। অন্য যেকোনো নির্বাচনের তুলনায় এবার সহিংসতা কম হয়েছে। আশা করি, ২০১৪ সালে যে ব্যাপক সহিংসতা ও জানমালের ক্ষতি হয়েছিল এবার তা হবে না।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী