26 C
আবহাওয়া
১০:৫৪ অপরাহ্ণ - নভেম্বর ১৩, ২০২৬
Bnanews24.com
Home » সুনামগঞ্জে গাছের সঙ্গে পিকআপের ধাক্কা, নিহত ৩

সুনামগঞ্জে গাছের সঙ্গে পিকআপের ধাক্কা, নিহত ৩


বিএনএ,সুনামগঞ্জ:  সুনামগঞ্জের ছাতকে গাছের সঙ্গে ধাক্কা লেগে  তিন পিকআপ আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়  আরও দুজন । মঙ্গলবার (২ জানুয়ারি) সকালে উপজেলার বড়কাপন এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, আব্দুল করিম, নুরুল হক, আসাদ উদ্দিন।

প্রত্যক্ষদর্শীরা জানায়,  সুনামগঞ্জের জামালগঞ্জ থেকে পিকআপে করে মাছ বিক্রি করার জন্য সিলেট যাচ্ছিলেন কয়েকজন ব্যবসায়ী। পথে ছাতক উপজেলার বড়কাপন এলাকায় পৌঁছালে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হন।

জয়কলস হাইওয়ে পুলিশ এসআই আব্দুল কবির বলেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জানান, নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মাছবাহী পিকআপের তিনজন নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। মরদেহ উদ্ধার কার্যক্রম চলছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ