26 C
আবহাওয়া
৯:৫৬ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » গত বছর এসআইবিএলে নতুন গ্রাহক বেড়েছে ৪ লাখ

গত বছর এসআইবিএলে নতুন গ্রাহক বেড়েছে ৪ লাখ

এসআইবিএলে

বিএনএ, ঢাকা: সোশ্যাল ইসলামী ব্যাংকে  ২০২৩ সালে প্রায় ৪ লাখ নতুন গ্রাহক যুক্ত হয়েছে। পণ্য ও সেবার প্রসারে ব্যাংকটির বছরব্যাপী নানা কার্যক্রম পরিচালনা সুফল হিসেবে এ অর্জন হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

ব্যাংক কর্তৃপক্ষ জানায়, বিগত ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে ব্যাংকের ডিপোজিট গ্রাহক বেড়েছে প্রায় ২০ শতাংশ। ২০২৩ সালে ব্যাংকের সঙ্গে নতুন গ্রাহক যুক্ত হয়েছে প্রায় ৪ লাখ। এর ফলে ব্যাংকের ডিপোজিটে যুক্ত হয়েছে প্রায় ১০০০ কোটি টাকা। ২০২২ এর তুলনায় ২০২৩ এ বৈদেশিক বাণিজ্য বেড়েছে প্রায় ৩৩ শতাংশ। ব্যাংকের ডিপোজিট পজিশন স্থিতিশীল রাখতে এই ডিপোজিট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। নতুন গ্রাহক ও নতুন হিসাবের স্থিতির ফলে ব্যাংকটি কোনো তারল্য সংকটে পড়ে নি।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জাফর আলম সাংবাদিকদের জানিয়েছেন, ‘ ২০২৩ সালে সোশ্যাল ইসলামী ব্যাংক হকার, ড্রাইভার, অবসরপ্রাপ্ত সিটিজেন, প্রবাসী গ্রাহকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জন্য সঞ্চয় স্কিম চালু করেছে, যা গ্রাহকদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। তিনি বলেন,  আমরা গ্রতিনিয়ত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রয়োজনকে বিবেচনায় নিয়ে সেবা-পণ্য চালু করছি। ফলে প্রতিনিয়ত উল্লেখযোগ্যসংখ্যক নতুন গ্রাহক আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। নতুন বছরে(২০২৪ ) আরও বেশি গ্রাহক সেবা দেবার পরিকল্পনা রয়েছে বলে তিনি উল্লেখ করেন’।

বিএনএ,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ