24 C
আবহাওয়া
২:৪৯ অপরাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » মাদক মামলা, চট্টগ্রাম এক ব্যক্তির ৩ বছরের কারাদণ্ড

মাদক মামলা, চট্টগ্রাম এক ব্যক্তির ৩ বছরের কারাদণ্ড

আদালত

বিএনএ,চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার মাদক মামলায় নজরুল ইসলাম নজু নামে এক ব্যক্তিকে ৩ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।এ ছাড়া ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
সোমবার (২ জানুয়ারি) চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত এ রায় দেন।
নজরুল কুমিল্লা জেলার মুরাদনগর থানার চন্দপুর এলাকার মো. শাহজাহানের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, গত ২০০৮ সালের ১৬ ডিসেম্বর নগরীর কোতোয়ালী থানার মোড় থেকে ৬০ লিটার চোলাই মদসহ নজরুল ইসলাম নজুকে গ্রেফতার করা হয়।এ ঘটনায় তৎকালীন কোতোয়ালী থানার উপ পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বাদী হয়ে মাদক মামলা করেন। ২০০৯ সালের ২০ জানুয়ারি নজরুল ইসলাম নজুকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। আদালতে এ মামলায় ৪ জনের সাক্ষ্য গ্রহণ করেন। রায়ের সময় আসামি পলাতক ছিলেন।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়!