33 C
আবহাওয়া
৪:৫৮ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে বাসের ধাক্কায় শিশুর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় শিশুর মৃত্যু


বিএনএ, ঢাকা : রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা এলাকায় বাসের ধাক্কায় আরাফাত হোসেন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামকে) হাসপাতালে নিয়ে আসলে দুপুরের দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত্ ঘোষণা করেন।

নিহত শিশুর মা আইরিন আক্তার জানান, তারা যাত্রাবাড়ীর কাজলা এলাকা থেকে গুলিস্তান আসার জন্য বাসস্ট্যান্ডে অপেক্ষা করছিলেন। এসময় একটি বাস স্ট্যান্ডে এলে সেই বাসে ওঠার সময় আরেকটি বাস তার ছেলেকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। তাকে ঢামেক কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্ ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো.  বাচ্চু মিয়া জানান, যাত্রাবাড়ীর কাজলা এলাকা থেকে এক শিশুকে গুরুতর আহত অবস্থায় ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বর্তমানে শিশুটির  মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

বিএনএনিউজ/আজিজুল/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ সারাদেশে বৃষ্টির আভাস ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর