23 C
আবহাওয়া
১১:২৮ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » মূল্যস্ফীতি কমে ৮.৭১ শতাংশ

মূল্যস্ফীতি কমে ৮.৭১ শতাংশ

মূল্যস্ফীতি কমে ৮.৭১ শতাংশ

বিএনএ, ঢাকা : গত মাসে বেশিরভাগ খাদ্যদ্রব্যের দাম স্থিতিশীল থাকায় ডিসেম্বরে সামগ্রিক মূল্যস্ফীতি আরও কমে ৮.৭১ শতাংশে নেমে এসেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য একথা বলছে।

নভেম্বরে সামগ্রিক মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৮৫ শতাংশ।

মূল্যস্ফীতি কমার দিক দিয়ে ডিসেম্বর ছিল টানা চতুর্থ মাস। মূলত সেপ্টেম্বর থেকে ভোক্তামূল্যের নিম্নমুখী প্রবণতা শুরু হয়। এর আগে, আগস্টে মূল্যস্ফীতি ১০ বছরের মধ্যে সর্বোচ্চ ৯ দশমিক ৫২ শতাংশে উন্নীত হয়।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্যে দেখা গেছে, ডিসেম্বরে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৭ দশমিক ৯১ শতাংশে। যা আগের মাসে ছিল ৮ দশমিক ১৪ শতাংশ।

তবে, ভোক্তাদের খাদ্যপণ্যের বাইরে অন্যান্য পণ্য কিনতে বেশি ব্যয় করতে হয়েছে। বিবিএসের তথ্য অনুযায়ী, ডিসেম্বরে খাদ্যপণ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি সামান্য কমে ৯ দশমিক ৯৬ শতাংশে নেমে এসেছে, যা আগের মাসে ছিল ৯.৯৮ শতাংশ।

বিএএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা