32 C
আবহাওয়া
৪:৩৬ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » গ্রামীণফোন নতুন সিম বিক্রি করতে পারবে

গ্রামীণফোন নতুন সিম বিক্রি করতে পারবে

তিনটির মধ্যে গ্রামীণফোনের দুটি কেবল সচল

বিএনএ, ঢাকা : বেসরকারি মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের সিম বিক্রিতে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।  রোববার (১ জানুয়ারি) বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) দেওয়া এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্তের কথা জানান মন্ত্রী।

তিনি জানান, গ্রামীণফোনের সিম বিক্রি নিষেধাজ্ঞার সময় যেসব শর্ত দেওয়া হয়েছিল, সেগুলো তারা পূরণ করেছে।

উন্নত সেবা দিতে না পারায় গত বছরের ২৯ জুন গ্রামীণফোনের সিম বিক্রিতে নিষেধাজ্ঞা আরোপ করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

বিটিআরসির ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র ওই সময় বলেন, কোয়ালিটি অব সার্ভিস উন্নত না করা পর্যন্ত গ্রামীণফোনকে সিম বিক্রি করতে নিষেধ করা হয়েছে।

সিমি বিক্রি করার নিষেধাজ্ঞা তুলে নেওয়া সংক্রান্ত সিদ্ধান্ত শিগগিরই গ্রামীণফোনকে জানিয়ে দেওয়া হবে বলে জানায় বিটিআরসি।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত