30 C
আবহাওয়া
১:৫৪ অপরাহ্ণ - সেপ্টেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » সিইসিসহ ৬ জনের বিরুদ্ধে রুল জারি করেছে হাইকোর্ট

সিইসিসহ ৬ জনের বিরুদ্ধে রুল জারি করেছে হাইকোর্ট

হাইকোর্ট

বিএনএ ঢাকা: আদালত অবমাননার অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদাসহ ছয় জনের বিরুদ্ধে রুল জারি করেছে হাইকোর্ট। রোববার (২ জানুয়ারি) এ সংক্রান্ত এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে এই রুল জারি করেন বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট  ডিভিশন বেঞ্চ।

সিইসি ছাড়াও নির্বাচন কমিশন সচিব, চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) ও রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে এই রুল জারি করা হয়। সেইসঙ্গে তাদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না –তা জানতে চেয়েছে হাইকোর্ট। রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এ বি এম আলতাফ হোসেন।

জানা গেছে, আদালতের আদেশ অমান্য করে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার একটি ইউনিয়ন পরিষদ ওয়ার্ডের নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ করায় এই রুল জারি করা হয়েছে।

এর আগে, চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার কুমরা ইউনিয়নের নির্বাচনে সাধারণ মেম্বার প্রার্থী আহমেদ কবির ৮ ভোটে পরাজিত হন। তিনি পুনরায় ভোট গ্রহণের জন্য নির্বাচন কমিশনে আবেদন করেন। সেই আবেদন নিষ্পত্তি না করায় হাইকোর্টে রিট করা হয়।

ওই রিটের শুনানি নিয়ে  সংশ্লিষ্ট ওয়ার্ডের ফল প্রকাশে নিষেধাজ্ঞা দেয় হাইকোর্ট। তবে সে আদেশ অমান্য করে ওই ইউনিয়নের ফল ঘোষণা ও গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। পরে সিইসিসহ ছয় জনের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করা হয়। সেই আবেদনের শুনানি নিয়ে আদালত অবমাননার রুল জারি করেছে হাইকোর্ট।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০ কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ফেনী নদী অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মজনু'র অবস্থান কর্মসূচি পালন ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন স্বর্ণসহ আটক এক বিমান কর্মী আশুলিয়ায় একই পরিবারের ৩ জনের অর্ধগলিত লাশ উদ্ধার লংমার্চে বাধা দিলে ৬ দফা ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম শাপলা চত্বরে সমাবেশ শেষে ১১ দলের চট্টগ্রামমুখী লংমার্চ শুরু ছাগলনাইয়ায় চৌধুরী ক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন দেশের প্রতিটি সরকারি হাসপাতালকে দালালমুক্ত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী