29 C
আবহাওয়া
২:৩৫ অপরাহ্ণ - সেপ্টেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » সকল শিশুকে নিয়েই এগিয়ে যেতে হবে–পররাষ্ট্রমন্ত্রী

সকল শিশুকে নিয়েই এগিয়ে যেতে হবে–পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, সাধারণ শিশু হোক বা অটিস্টিক শিশু হোক, সকল শিশুকে নিয়েই আমরা এগিয়ে যাবো। কোনো শিশুকে সমাজের মূলস্রোতধারা থেকে বাদ রাখা যাবে না। দেশের সার্বিক উন্নয়নে সকল শিশুই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। এজন্য সরকার বিশেষ শিশুদের প্রতিভা বিকাশে নানারকম উদ্যোগ নিয়েছে।

 

২জানুয়ারি সিলেট আর্ট এন্ড অটিজম ফাউন্ডেশন আয়োজিত শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

 

অটিস্টিক শিশুদের কল্যাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর কন্যা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অটিজম বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ পুতুলের বিশেষ অবদানের কথা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, অটিস্টিক শিশুসহ সকল শিশুর সার্বিক উন্নয়নে সরকার সবসময়ই সচেষ্ট রয়েছে। তিনি অটিস্টিক শিশুদের সাথে অন্যান্য শিশুদের মতো স্বাভাবিক আচরণ ও যত্নবান হতে অভিভাবকসহ সমাজের সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান।

 

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় সিলেট আর্ট এন্ড অটিজম স্কুলের বিভিন্ন বয়সের শিশু ও বিশেষ শিশুদের আঁকা শহর, দুর্যোগ বিশেষ করে করোনা, ভূমিকম্প, সড়ক দুর্ঘটনা, অগ্নিকাণ্ড ও পরিবেশ দূষণ বিষয়ে সচেতনতামূলক ছবি প্রদর্শনীতে উপস্থাপন করা হয়। পররাষ্ট্রমন্ত্রী প্রদর্শনী ঘুরে দেখেন এবং শিশুদের সৃষ্টিশীল কর্মে মুগ্ধতা প্রকাশ করেন।

 

সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট আর্ট এন্ড অটিজম স্কুলের প্রতিষ্ঠাতা খান মোহাম্মদ বিল্লাল ও স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য হেরল্ড রশীদ উপস্থিত ছিলেন।

Loading


শিরোনাম বিএনএ
ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০ কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ফেনী নদী অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মজনু'র অবস্থান কর্মসূচি পালন ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন স্বর্ণসহ আটক এক বিমান কর্মী আশুলিয়ায় একই পরিবারের ৩ জনের অর্ধগলিত লাশ উদ্ধার লংমার্চে বাধা দিলে ৬ দফা ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম শাপলা চত্বরে সমাবেশ শেষে ১১ দলের চট্টগ্রামমুখী লংমার্চ শুরু ছাগলনাইয়ায় চৌধুরী ক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন দেশের প্রতিটি সরকারি হাসপাতালকে দালালমুক্ত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী