24 C
আবহাওয়া
৩:০৭ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » নিজ বাসা থেকে ইবি ছাত্রীর মরদেহ উদ্ধার

নিজ বাসা থেকে ইবি ছাত্রীর মরদেহ উদ্ধার

নিজ বাসা থেকে ইবি ছাত্রীর মরদেহ উদ্ধার

বিএনএ, ঝিনাইদহ: ঝিনাইদহে ফাবিহা সুহা নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে ঝিনাইদহ শহরের আদর্শপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ল’ এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক মেহেদী হাসান।

নিহত ফাবিহা সুহা বিশ্ববিদ্যালয়ের ল’ অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি ঝিনাইদহ শহরের আদর্শপাড়া গ্রামের অ্যাডভোকেট শেখ সেলিমের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, খালার বিবাহ বিচ্ছেদের পর তাদের বাড়িতে খালাতো বোন থাকতেন। সুহার অভিযোগ ছিল তার মা তার থেকে খালাতো বোনকে বেশি প্রাধান্য দিতেন। এ নিয়ে মায়ের সঙ্গে প্রতিনিয়ত কথাকাটাকাটি হতো তার। গত শুক্রবার তার মা তাকে এ নিয়ে বকাঝকা ও মারধর করেন। এর একদিন পর তার বাবা-মায়ের মধ্যে কলহের সৃষ্টি হয়। শনিবার সন্ধ্যা সাতটার দিকে নিজ বাড়িতে গলায় ফাঁস দেন সুহা। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পারিবারিক কলহ ও মায়ের ওপর অভিমান থেকেই আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে ধারণা প্রতিবেশীদের।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, আমি বিষয়টি শুনেছি। এটা খুবই দুঃখজনক ঘটনা। বিশ্ববিদ্যালয় পড়ুয়া একজন শিক্ষার্থীর এমন মৃত্যু কোনোভাবেই কাম্য নয়। ঘটনাস্থলে বিভাগের শিক্ষকরা গিয়েছেন। তাদের সাথে কথা বলেছি ও খোঁজখবর রাখছি।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী