24 C
আবহাওয়া
১২:৪১ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » চসিক’র আবর্জনাবাহী গাড়ি ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু

চসিক’র আবর্জনাবাহী গাড়ি ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু


বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) আবর্জনাবাহী গাড়ি ধাক্কায় কুলসুম বেগম (২৪) নামে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে।শনিবার (০২ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে নগরের ডবলমুরিং থানার চৌমুহনী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কুলসুম বেগম ডবলমুরিং পান্না পাড়া এলাকার মো. ইদ্রিস মিয়ার স্ত্রী।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, সকালে রিকশাযোগে পোশাক কারখানায় যাওয়ার পথে চৌমুহনী এলাকায় সিটি করপোরেশনের একটি আবর্জনাবাহী গাড়ি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই পোশাক শ্রমিকের মৃত্যু হয়। মরদেহ হাসপাতালে রয়েছে।

চট্টগ্রামের ডবলমুরিং থানার এসআই মানিক ঘোষ বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) আবর্জনাবাহী গাড়ি ধাক্কায় গুরুতর আহত হয়ে রাস্তায় পড়েছিল পোশাক শ্রমিক কুলসুম। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার মৃত্যু হয়েছে।তার সুরতহাল করার জন্য হাসপাতালে এসেছি।

বিএনএনিউজ/আমিন

Loading


শিরোনাম বিএনএ
নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে