21 C
আবহাওয়া
৭:৫৬ পূর্বাহ্ণ - এপ্রিল ৩০, ২০২৬
Bnanews24.com
Home » ঢাকার চকবাজারে আবাসিক ভবনে আগুন

ঢাকার চকবাজারে আবাসিক ভবনে আগুন


বিএনএ, ঢাকা : রাজধানীর চকবাজারের রহমতগঞ্জে একটি আবাসিক ভবনের ৩য় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৭ ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

সোমবার (০১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস জানায়, বিকেল ৪টা ৪২ মিনিটের দিকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে, পরে আরও তিনটি ইউনিট পৌঁছায়। পরে সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

তবে আগুনের উৎস, ক্ষয়ক্ষতি ও হতাহতের বিষয়ে এখনো কিছু জানায়নি ফায়ার সার্ভিস।

বিএনএনিউজ/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ