20 C
আবহাওয়া
৩:৪৫ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » জুলাই বিপ্লবে সিপিডির তথ্যভিত্তিক গবেষণা কাজে লেগেছে: প্রধান উপদেষ্টা

জুলাই বিপ্লবে সিপিডির তথ্যভিত্তিক গবেষণা কাজে লেগেছে: প্রধান উপদেষ্টা

জুলাই বিপ্লবে সিপিডির তথ্যভিত্তিক গবেষণা কাজে লেগেছে: প্রধান উপদেষ্টা

বিএনএ, ঢাকা: জুলাই বিপ্লবে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) তথ্যভিত্তিক গবেষণা কাজে লেগেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

রোববার (১ ডিসেম্বর) সিপিডির ৩০ বছরের পথচলায় অংশীজনদের নিয়ে রাজধানীর ব্র্যাক সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে এক ভিডিও বার্তায় এ কথা বলেন।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, স্রোতের বিপরীতে দাঁড়িয়ে প্রতিকূল পরিবেশে কাজ করেছে সিপিডি।সুশাসন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সিপিডি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।তারা বিভিন্ন সময় সংবাদ সম্মেলনের আয়োজন করে, যার মাধ্যমে তারা গবেষণা কার্যক্রম তুলে ধরে। সিপিডি গবেষণার মাধ্যমে একটি গণতান্ত্রিক দেশ প্রতিষ্ঠায় সর্ব সাধারণের কাছে জায়গা করে নিয়েছে। সম্প্রতি জুলাই বিপ্লব ছাত্র-জনতার অভ্যুত্থানে সচেতনতায় ভূমিকা রেখেছে। সিপিডি বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করে গবেষণা কার্যক্রম অব্যাহত রেখেছে। আশা রাখি, তারা গবেষণা কার্যক্রমের ধারা অব্যাহত রাখবে। সেই গবেষণার মাধ্যমে সরকারে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে সিপিডির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান তুলে ধরেন প্রতিষ্ঠানটির গত ৩০ বছরের কাজের পরিধি। তিনি জানান, গণমানুষের জন্য কাজ করা অব্যাহত রাখবে সিপিডি। আর ভবিষ্যতে যেন সিপিডি ভয়হীনভাবে কাজ করতে পারে সে আশা প্রকাশ করেন সিপিডির সম্মানীয় ফেলো অধ্যাপক রওনক জাহান।

বিএনএনিউজ/ আরএস/শাম্মী/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা