27 C
আবহাওয়া
১:৪০ অপরাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৬
Bnanews24.com
Home » মীরসরাইয়ে জামায়াতের কর্মী সম্মেলনে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ উত্তর জেলা জামায়াতের

মীরসরাইয়ে জামায়াতের কর্মী সম্মেলনে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ উত্তর জেলা জামায়াতের

মীরসরাইয়ে জামায়াতের কর্মী সম্মেলনে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ উত্তর জেলা জামায়াতের

বিএনএ, চট্টগ্রাম: মীরসরাই পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে শুক্রবার(২৯ নভেম্বর) কর্তৃপক্ষ থেকে অনুমতি সাপেক্ষ স্থানীয় এস রহমান স্কুল মাঠে পূর্ব নির্ধারিত কর্মী সমাবেশ চলছিল। প্রোগ্রাম চলাকালী সময় আওয়ামী লীগ থেকে অনুপ্রবেশকারী স্থানীয় যুবদল নেতা শাহ আলমের নেতৃত্বে ত্রিশ-চল্লিশজন সশস্ত্র সন্ত্রাসী ঘটনাস্থলে এসে জামায়াত নেতাদের থেকে মাইক কেড়ে নেন এবং উপস্থিত নেতাকর্মীর উপর হামলা চালায়। হামলায় সাংবাদিক আশরাফসহ জামায়াত ইসলামীর ১০ জন নেতা কর্মী আহত হয়, বর্তমানে আহতরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

শান্তিপূর্ণ একটি সমাবেশে নৃশংসভাবে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম উত্তর জেলা আমীর আলাউদ্দিন সিকদার ও সেক্রেটারী আব্দুল জব্বার ৩০ নভেম্বর এক বিবৃতি প্রদান করেছেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন ,“চট্টগ্রাম মীরসরাইয়ে ২৯ নভেম্বর বিকালে সংঘটিত সশস্ত্র হামলা হয়েছে তা অত্যন্ত জঘন্য এবং নিন্দনীয় অপরাধ। একটি গোষ্ঠী পতিত স্বৈরাচারের পক্ষ নিয়ে বাংলাদেশকে অস্থির করার জন্য ক্রমাগতভাবে দুরভিসন্ধি ও অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা উসকানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশকে অস্থির করে তুলতে চায়। দেশপ্রেমিক জনগণ তাদের দুরভিসন্ধির ব্যাপারে পরিপূর্ণ সচেতন ও ঐক্যবদ্ধ। তাদের অপচেষ্টা অতীতে যেমন ব্যর্থ হয়েছে, আগামীতেও ব্যর্থ হবে ইনশাআল্লাহ।

নেতৃবৃন্দ বলেন, এই নির্মম হামলার সাথে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার ও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”

(প্রেস বিজ্ঞপ্তি)

বিএনএনিউজ/ বিএম/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রাম বোর্ডের ফল জালিয়াতির মামলার তদন্তভার যাচ্ছে সিআইডিতে, ধরা পড়বে কি ‘সর্ষের ভূত’? রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস নিহত ছাগলনাইয়া ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা ও ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান সীমান্তের ওপার থেকে সাবেক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার শেখ হাসিনাকে যে বিমানে নিয়ে গিয়েছিল, সেই বিমানেই ফেরাতে হবে!! ছাগলনাইয়ায় আমেনা বেগমকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বড় ধরনের বিভ্রাট