24 C
আবহাওয়া
১:৩২ অপরাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে আউটার স্টেডিয়ামে শুরু হয়েছে বিজয়মেলা

চট্টগ্রামে আউটার স্টেডিয়ামে শুরু হয়েছে বিজয়মেলা

চট্টগ্রামে আউটার স্টেডিয়ামে শুরু হয়েছে বিজয়মেলা

বিএনএ, চট্টগ্রাম : ‘মুক্তিযুদ্ধের বিজয় বীর বাঙালির অহংকার’ শ্লোগানে চট্টগ্রামের আউটার স্টেডিয়ামে  মাসব্যাপী মুক্তিযুদ্ধের বিজয়মেলার ‘পণ্যমেলা’ শুরু হয়েছে। আউটার স্টেডিয়ামজুড়ে ঢাকাসহ দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ব্যবসায়ীরা এসে পণ্যের পসরা সাজিয়েছেন।

বুধবার (১ ডিসেম্বর) বিকেলে পণ্যমেলার উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, স্বাধীনতার ৫০ বছরে বাংলাদেশ আর্থ-সামাজিক উন্নয়নের ক্ষেত্রে বিস্ময়কর সাফল্য অর্জন করেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতার কারণে বাংলাদেশ আজ আন্তর্জাতিক পরিমণ্ডলে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। তাঁর নেতৃত্বের কারণেই মহামারি করোনা মোকাবেলা করতেও আমরা সক্ষম হয়েছি।

তিনি আরও বলেন,  চট্টগ্রাম সর্বকালে সর্বক্ষেত্রে অগ্রণী। ব্রিটিশবিরোধী খেলাফত ও অসহযোগ আন্দোলনে চট্টগ্রামের প্রশংসনীয় ভূমিকা দেখে মহাত্মা গান্ধি বলেছিলেন ‘চিটাগাং টু দি ফোর’ অর্থাৎ চট্টগ্রাম সবার আগে। মাস্টার দা সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রাম বিদ্রোহ, স্বৈরাচার আইয়ুবের সামরিক আইন অমান্যের নজির স্থাপন করেছিলেন চট্টগ্রামের ছাত্রসমাজ। অন্যদিকে বঙ্গবন্ধু’র ছয় দফা প্রথম আনুষ্ঠানিক ঘোষণা চট্টগ্রাম থেকে এমনকি মহান মুক্তিযুদ্ধের প্রথম ঘোষণা বঙ্গবন্ধুর পক্ষে মরহুম এমএ হান্নান কালুরঘাট স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে ঘোষণা করেছিলেন।

বিজয় মেলা পরিষদের মহাসচিব মোহাম্মদ ইউনুছের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নগর মহিলা আওয়ামী লীগ সভাপতি হাসিনা মহিউদ্দিন। বক্তব্য দেন মুক্তিযোদ্ধা বদিউল আলম, অমল মিত্র, মহিউদ্দিন রাশেদ, পান্টু লাল সাহা, এনামুল হক, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর, সৈয়দ মাহমুদুল হক, চসিক সংরক্ষিত কাউন্সিলর নিলু নাগ, আঞ্জুমান আরা প্রমুখ।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়!