31 C
আবহাওয়া
৯:৫৭ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » অভিমানে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা 

অভিমানে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা 


বিএনএ, নোয়াখালী : নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় ডলি আক্তার (৩০) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  মঙ্গলবার(৩০ নভেম্বর) রাত ১২টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের মুরাদপুর গ্রামে ওই গৃহবধূর স্বামীর বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

ডলি আক্তার সোনাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মুরাদপুর গ্রামের আবু তাহেরের স্ত্রী। তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহতের স্বজন কাসেম মিয়া জানান, ছয় বছর আগে মুরাদপুর গ্রামের প্রবাসী আবু তাহেরের সঙ্গে ডলি আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকে পারিবারিক বিষয় নিয়ে স্বামীর সঙ্গে মনোমালিন্য চলছিল ডলির। এসব বিষয়ে স্বামীর সঙ্গে অভিমান করে গতকাল সন্ধ্যার পর নিজের ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন ডলি।

একপর্যায়ে শ্বশুরবাড়ির লোকজন তাঁর মরদেহ আড়ার সঙ্গে ঝুলতে দেখে থানায় খবর পাঠান। পরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পারিবারিক কলহের জেরে ডলি আক্তার আত্মহত্যা করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
বিএনএ/ গিয়াসউদ্দিন রনি, ওজি

Loading


শিরোনাম বিএনএ
সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম