30 C
আবহাওয়া
১০:৫৪ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » ওমিক্রনের বিরুদ্ধে সমন্বিত পদক্ষেপের আহ্বান

ওমিক্রনের বিরুদ্ধে সমন্বিত পদক্ষেপের আহ্বান

হু

বিএনএ বিশ্ব ডেস্ক, ঢাকা: করোনার নতুন ধরন ওমিক্রন প্রতিরোধে সমন্বিত পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। দ্রুত ছড়িয়ে পড়া ওমিক্রন নিয়ে বিশ্বব্যাপী আতঙ্ক তৈরি হওয়ার প্রেক্ষাপটে মঙ্গলবার এ আহ্বান জানায় সংস্থাটি।

সংস্থা প্রধান টেড্রস আধানম গেব্রিয়াসিস এক ব্রিফিংয়ে বলেছেন, আমরা সদস্যভুক্ত সব দেশের প্রতি যৌক্তিক ও আনুপাতিক ঝুঁকি হ্রাসমূলক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি। তিনি বলেন, বৈশ্বিক পদক্ষেপ হতে হবে অবশ্যই শান্ত, সমন্বিত ও সুসংগত।

এক সপ্তাহেরও কম সময় আগে আফ্রিকার দক্ষিণাঞ্চলে শনাক্ত হওয়া এই ধরন সম্পর্কে ডব্লিউএইচওকে অবহিত করা হয়। দ্রুত ছড়িয়ে পড়া এই ভাইরাস প্রতিরোধে ইতিমধ্যে বিভিন্ন দেশে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এ প্রেক্ষিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান এ ধরনের নিষেধাজ্ঞার বিষয়ে সতর্কতা ব্যক্ত করে বলেছেন, যেসব দেশে প্রথম এই ধরন শনাক্ত হয়েছে ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে সেসব দেশে নজরদারি বাধাগ্রস্ত হতে পারে। একই সঙ্গে বলেন, নতুন এই ধরন কতটা বিপজ্জনক হতে পারে তা এখনো স্পষ্ট নয়।

তিনি বলেন, আমরা বুঝতে পারছি যে করোনার যে ধরনটি সম্পর্কে আমরা এখনো পুরোপুরি জানতে পারিনি তা থেকে নিজ দেশের নাগরিককে রক্ষার চেষ্টা করছে বিভিন্ন দেশ।

টেড্রস বলেন, আমি একই সঙ্গে কিছু দেশের অন্ধের মতো পদক্ষেপ নেওয়া নিয়ে উদ্বিগ্ন। কারণ এসব পদক্ষেপ প্রমাণভিত্তিক নয়। যা কেবল অসমতাকেই বাড়িয়ে তুলবে।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ