25 C
আবহাওয়া
৯:৩৮ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » বিশ্বে করোনায় মৃত্যু ও শনাক্ত বেড়েছে

বিশ্বে করোনায় মৃত্যু ও শনাক্ত বেড়েছে


বিএনএ, বিশ্বডেস্ক: বিশ্বে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৫ লাখ ৭৮ হাজার ২০ জন। এনিয়ে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ কোটি ৩০ লাখ ১২ হাজার ৯৭৯ জনে। একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ হাজার ৫৩৬ জন। এ নিয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৫২ লাখ ৩২ হাজার ৫৭১ জনে পৌঁছেছে।

বুধবার (১ ডিসেম্বর) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ এসব তথ্য পাওয়া গেছে। এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় এরপরই রয়েছে রাশিয়া, জার্মানি, ইউক্রেন, পোল্যান্ড, তুরস্ক, হাঙ্গেরি ও ভিয়েতনাম।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯৯ হাজার ৯২৪ জন এবং মারা গেছেন ১ হাজার ৩৬৫ জন।

অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় এরপরই রয়েছে রাশিয়া। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ২২৯ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩২ হাজার ৬৪৮ জন। এছাড়া জার্মানিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৫ হাজার ৮৮০ জন এবং মারা গেছেন ৪৮৫ জন।

গত ২৪ ঘণ্টায় যুক্তরাজ্যে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৯ হাজার ৭১৬ জন এবং মারা গেছেন ১৫৯ জন। লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩২৬ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৯ হাজার ৭১০ জন।

অন্যদিকে করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত ৩ কোটি ৪৫ লাখ ৯৫ হাজার ৫৭৩ জন এবং মারা গেছেন ৪ লাখ ৬৯ হাজার ৫৬ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ইরানে ১১৯ জন, তুরস্কে ২০৭ জন, পোল্যান্ডে ৫২৬ জন, হাঙ্গেরিতে ১৯৫ জন, রোমানিয়ায় ১৩০ জন এবং ভিয়েতনামে ১৯৭ জন মারা গেছেন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় মেক্সিকোতে মারা গেছেন ৫৩ জন।

উল্লেখ, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন