27 C
আবহাওয়া
১১:২৫ অপরাহ্ণ - সেপ্টেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » স্তন ক্যান্সার প্রতিরোধে পুরুষের দৃষ্টিভঙ্গি গুরুত্বপূর্ণ : চসিক মেয়র

স্তন ক্যান্সার প্রতিরোধে পুরুষের দৃষ্টিভঙ্গি গুরুত্বপূর্ণ : চসিক মেয়র


বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, স্তন ক্যান্সার প্রতিরোধে পুরুষের দৃষ্টিভঙ্গি ও মানসিকতার পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে সকলকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

শনিবার (১ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম নগরের একটি রেস্টুরেন্টে স্তন ক্যান্সার সচেতনতা মাসের সমাপনী উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, স্তন ক্যান্সারের চিকিৎসা নির্ভর করে রোগটি শরীরের অন্য কোনো অঙ্গে ছড়িয়েছে কি না তার ওপর। দেরিতে বা শেষ পর্যায়ে রোগ শনাক্ত হলে রোগীর বেঁচে থাকার সম্ভাবনা অত্যন্ত কম। তাছাড়া এ রোগের ঝুঁকি ও চিকিৎসা পদ্ধতি জটিল এবং ব্যয়বহুল। পরিবারের আর্থিক অবস্থা এবং নারীর প্রতি পুরুষের দৃষ্টিভঙ্গি এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই পুরুষদেরও সহানুভূতিশীল মনোভাব গড়ে তোলা এবং মানসিকতা পরিবর্তনের মাধ্যমে সচেতনতা বৃদ্ধিতে অংশ নিতে হবে।

তিনি আরও বলেন, বিশ্বে প্রতি আটজন নারীর মধ্যে একজন স্তন ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকেন। প্রাথমিক অবস্থায় রোগ শনাক্ত করা গেলে নিরাময়ের হার ৯৫ থেকে শতভাগ পর্যন্ত হতে পারে। বাংলাদেশের রক্ষণশীল সমাজ ব্যবস্থার কারণে অধিকাংশ নারীই স্তনের সমস্যার কথা প্রকাশ করতে চান না। এ কারণে পুরো সমাজকে সচেতনতার আওতায় আনতে হবে।

স্তন ক্যান্সার বিষয়ে সচেতনতা বাড়াতে মাসব্যাপী এ আয়োজন করে বেসরকারি বিশেষায়িত চিকিৎসা সেবা প্রতিষ্ঠান সিএসসিআর এবং স্নাতকোত্তর সার্জিক্যাল শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান পিজিএস একাডেমিয়া। আয়োজনে সহযোগিতা করে চট্টগ্রাম সিটি কর্পোরেশন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সিএসসিআর হাসপাতালে গত এক মাসে স্তন ক্যান্সার প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণের জন্য ৭০২ জন নিবন্ধন করেন। তাদের মধ্যে বিনামূল্যে পরামর্শ গ্রহণ করেছেন ৪৫১ জন। নতুন করে ১২ জন স্তন ক্যান্সার রোগী শনাক্ত হয়েছেন, যাদের বয়স ২৫ বছর থেকে ৭২ বছর পর্যন্ত।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা