30 C
আবহাওয়া
১২:০৪ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১২, ২০২৬
Bnanews24.com
Home » ৩০ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিল ইসরায়েল

৩০ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিল ইসরায়েল


বিএনএ, ডেস্ক : ইসরায়েলের হেফাজতে আটক অবস্থায় নিহত আরও ৩০ ফিলিস্তিনির মরদেহ ফেরত দেওয়া হয়েছে। আন্তর্জাতিক রেড ক্রস কমিটির মাধ্যমে ফিলিস্তিনিদের মৃতদেহগুলো ফেরত পাঠানো হয়েছে।

ফেরত দেওয়া মরদেহগুলোর মধ্যে অনেকের দেহে নির্যাতনের স্পষ্ট চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়। সর্বশেষ এই মৃতদেহগুলো হস্তান্তরের পর মোট ২২৫ জন ফিলিস্তিনি বন্দির দেহাবশেষ ফেরত এলো।

এই মৃতদেহগুলো ফিলিস্তিনি বন্দি ও ইসরায়েলি জিম্মি বিনিময়ের চুক্তির অংশ হিসেবে ফেরত দেওয়া হয়েছে। এই চুক্তির আওতায় হামাস ২০ জন জীবিত জিম্মিকে মুক্তি দিয়েছে এবং ইসরায়েল প্রায় ২ হাজার ফিলিস্তিনি রাজনৈতিক বন্দিকে মুক্তি দিয়েছে।

অন্যদিকে, ইসরায়েল জিম্মি হিসেবে থাকা তিনজনের অজ্ঞাত মৃতদেহ ফেরত পেয়েছে বলে রেড ক্রস জানিয়েছে। এই নিয়ে হামাস এখন পর্যন্ত ১৭ জন ইসরায়েলি জিম্মির দেহাবশেষ ফেরত দিয়েছে। চুক্তি অনুযায়ী, হামাস মোট ২৮ জন জিম্মির দেহাবশেষ ফেরত দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

এ দিকে, এই নড়বড়ে যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েলি বাহিনী গাজা জুড়ে বিমান হামলা অব্যাহত রেখেছে। শুক্রবারের হামলায় কমপক্ষে তিনজন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রেপ্তার ৩২ সমকালের বরিশাল অফিস থেকে সাবেক ব্যুরো প্রধানের মরদেহ উদ্ধার পাবনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ সারাদেশে বৃষ্টির আভাস ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ