বিএনএ, ঢাকা: সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের সকল বিচারপতির উপস্থিতিতে একটি ফুলকোর্ট সভা আহ্বান করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।আগামী মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল ৩টায় সুপ্রিম কোর্ট ভবনের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হবে।
শনিবার (১ নভেম্বর) সুপ্রিম কোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. আসিফ ইকবাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট সূত্র জানায়, এই ফুলকোর্ট সভায় অধস্তন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি ও প্রশাসনিক বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
বিএনএ/ ওজি
![]()

