27 C
আবহাওয়া
৬:৪৬ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » ভাঙ্গা থেকে পদ্মা সেতু পর্যন্ত চললো ট্রেন

ভাঙ্গা থেকে পদ্মা সেতু পর্যন্ত চললো ট্রেন

ভাঙ্গা থেকে পদ্মা সেতু পর্যন্ত পরীক্ষামূলক ট্রেন

বিএনএ ডেস্ক: পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ভাঙ্গা থেকে পদ্মা সেতু পর্যন্ত প্রায় ৩১ কিলোমিটার রেলপথে পরীক্ষামূলক ‘ট্র্যাক কার’ বা ‘গ্যাংকার’ ট্রেন চালানো হয়েছে।

মঙ্গলবার (১ নভেম্বর) বেলা ১১টায় ফরিদপুরের ভাঙ্গা স্টেশন থেকে পরীক্ষামূলক একটি ট্রেন পদ্মা সেতু পর্যন্ত পৌঁছেছে দুপুর ১টায়। ট্রেনটি বিশেষ আকৃতিতে নির্মিত একটি রেল ইঞ্জিন বিশেষ।

এ সময় প্রকল্প পরিচালক আফজাল হোসেন এবং সেনাবাহিনীর ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে মেজর জেনারেল এস এম জাহিদ আফজাল, পিডি বি. জে. সাইফ, বি. জে. মাহবুব, ডিসিসি ও আবুল কালাম আজাদ, সিআরইসির প্রকৌশলী মো. জহুরুল হক গ্যাংকারে ছিলেন।

ভাঙ্গা স্টেশন ম্যানেজার মো. শাহজাহান জানান, নতুন রেলপথ চালু হওয়ার আগে পরীক্ষামূলক এই গ্যাংকারটি ভাঙ্গা থেকে পদ্মা সেতু পর্যন্ত ৩১ কিলোমিটার পথ অতিক্রম করে। পরে পদ্মা স্টেশন পার হয়ে পদ্মা সেতুর দক্ষিণে জাজিরার ভায়াডাক্টে পৌঁছায়।

৩১ কিলোমিটারের মধ্যে ৪ কিলোমিটার পাথরবিহীন এবং ২৭ কিলোমিটার পাথরসহ রেল লাইন বসে গেছে। এই রেল লাইন ভাঙ্গার পুরনো রেললাইনের সঙ্গে যুক্ত হয়েছে। কিছুদিন আগে এই পথের কাজ শেষ হয়। এবার চীনের তৈরি একটি গ্যাংকার এই ট্রাকে চালিয়ে দেখা হলো।

২০২৩ সালের জুনে ঢাকা-ভাঙ্গা রেলপথ উদ্বোধন হওয়ার কথা রয়েছে।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ
বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা