28 C
আবহাওয়া
২:৫৩ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে মাসব্যাপি আয়কর রিটার্ন গ্রহণ শুরু

চট্টগ্রামে মাসব্যাপি আয়কর রিটার্ন গ্রহণ শুরু

চট্টগ্রামে মাসব্যাপি আয়কর রিটার্ন গ্রহণ শুরু

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামে শুরু হল আয়কর রিটার্ন ও তথ্য সেবা। চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। চট্টগ্রামের ৪টি কর অঞ্চলে কর জমা দিতে পারবেন কর দাতারা।

সোমবার (১ নভেম্বর) সকালে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার কর অঞ্চল ৪ কার্যালয়ে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে মাসব্যাপী আয়কর রিটার্ন ও তথ্য সেবার উদ্বোধন করেন কর কমিশনাররা। এ সময় কর কমিশনার (অঞ্চল ৪) এসএম ফজলুল হক বলেন, আমরা চাই করদাতারা রিটার্ন দিয়ে ফেরার সময় যেন ভাবে, কর বিভাগ আমার বিভাগ। মেলার পরিবেশে মাসব্যাপী রিটার্ন গ্রহণ ও সেবা দেবো আমরা। শূন্য রিটার্ন দিলেও উৎসাহিত করতে হবে। মেলার কারণে জনসাধারণের মধ্যে কর দেওয়ার প্রবণতা বেড়েছে। আমাদের যৎসামান্য ভুল-ত্রুটি হবে, তা করদাতারা যেন ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

এসময় উপস্থিত ছিলেন আপিল কমিশনার মনজুমান আরা বেগম, উপ কর কমিশনার (সদর প্রশাসন) মো. ফারজানুল ইসলাম, অতিরিক্ত কর কমিশনার মো. মাহমুদুর রহমান প্রমুখ।

উল্লেখ, চট্টগ্রামের চারটি কর অঞ্চলে করদাতাদের জন্য ই-টিআইএন রেজিস্ট্রেশন ও রি-রেজিস্ট্রেশনের ব্যবস্থা রয়েছে। প্রতিটি কর অঞ্চলের নিজস্ব ওয়েবসাইট তথ্যসহ হালনাগাদ করা হচ্ছে। ওই ওয়েবসাইটে আয়কর-সংক্রান্ত বিভিন্ন ফর্ম, পরিপত্র, রিটার্ন পূরণের নির্দেশিকা, ভিডিও টিউটোরিয়ালসহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য সন্নিবেশ রয়েছে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু