31 C
আবহাওয়া
৩:১০ অপরাহ্ণ - অক্টোবর ১, ২০২৬
Bnanews24.com
Home » সংরক্ষিত নারী আসনের এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

সংরক্ষিত নারী আসনের এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর


বিএনএ, ঢাকা: গত ২৪ সেপ্টেম্বর দিবাগত রাতে রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে প্রধানমন্ত্রীর প্রেস উইং গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে দল ও সরকারের সংশ্লিষ্ট কয়েকটি সূত্রের বরাতে জানা গেছে, মিরপুরের রাড্ডা ক্লিনিক গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় মিষ্টির বিরুদ্ধে বিএনপি কঠোর সিদ্ধান্ত নিতে পারে। এ ঘটনায় তার সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। তবে হামলা ও ভাঙচুরের সঙ্গে নিজের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন ফেরদৌসী আহমেদ মিষ্টি।

এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের জানিয়েছিলেন, রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুরের ঘটনায় সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির বিষয়টি তদন্তাধীন। তদন্তে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে কাউকে ছাড় দেওয়া হবে না।

বুধবার (৩০ সেপ্টেম্বর) মিষ্টিকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের বিষয়ে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্যায় থেকে সিদ্ধান্ত হয়েছে।

বিএনএ/শাম্মী

 

Loading


শিরোনাম বিএনএ